Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ১৭ জুলাই ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে জমি নিয়ে বি*রোধের জের পিতা-পুত্রকে কু*পিয়ে হ*ত্যা ঘটনায়,আটক-২

এস এম শরিফুল ইসলাম, বিশেষ প্রতিনিধি, নড়াইল
জুলাই ১৭, ২০২৫ ১১:১৮ পূর্বাহ্ণ
Link Copied!

এস এম শরিফুল ইসলাম, বিশেষ প্রতিনিধি, নড়াইল

নড়াইলের লোহাগড়া উপজেলার বাহিরপাড়া গ্রামে জমি-জমা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের লোকজন ধারালো অস্ত্র দিয়ে কৃষক জাহাঙ্গীর শেখ (৫৭) কে পিটিয়ে এবং কুপিয়ে হত্যা করে। এসময় পুত্র নাহিদ শেখ(২৫) গুরুতর আহত হয়।

স্থানীয় লোকজন আহত নাহিদ শেখ কে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে নাহিদ শেখের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে বিকাল সাড়ে ৫টার দিকে তার মৃত্যু হয়। বুধবার(১৬জুলাই) বাহিরপাড়া গ্রামে বিলের মধ্যে এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ২ জনকে আটক করেছে।

পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা গেছে,উপজেলার কাশীপুর ইউনিয়নের বাহিরপাড়া গ্রামের জাহাঙ্গীর শেখের সাথে জমি নিয়ে একই গ্রামের কওছার শেখের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ নিয়ে এলাকাবাসী একাধিকবার সালিশ বৈঠক করলেও কোন সমাধান হয়নি। বুধবার দুপুরে জাহাঙ্গীর শেখ ও তার ছেলে নাহিদ শেখ কয়েকজন কৃষি শ্রমিক নিয়ে বিরোধপূর্ণ জমিতে কাজ করতে যায়। খবর পেয়ে প্রতিপক্ষ কওছার শেখের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে হামলা চালিয়ে জাহাঙ্গীর শেখ তার ছেলে নাহিদ শেখ ও কৃষি শ্রমিক নয়ন কে কুপিয়ে গুরুতর আহত করে। ঘটনাস্থলে জাহাঙ্গীর শেখ মারা যায়। স্থানীয় লোকজন আহত নাহিদ শেখ ও নয়ন কে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে গুরুতর আহত নাহিদ শেখ কে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে বিকাল সাড়ে ৫টার দিকে তার মৃত্যু হয়।

লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম বৃহস্পতিবার (১৭জুলাই) সকালে জানান,এ হত্যাকান্ডের সাথে জড়িত থাকার অভিযোগে কবির শেখ ও সোহান শেখ কে আটক করা হয়েছে। নিহত জাহাঙ্গীর শেখের লাশ ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঢাকায় নেওয়ার পথে মারা যাওয়া নাহিদ শেখের লাশ রাতেই ময়না তদন্তের জন্য নড়াইল সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। তবে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।