Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ১৭ জুলাই ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

এনসিপির উপর হা/মলাকারীদের বিচারের দাবিতে সাতক্ষীরায় বি/ক্ষোভ

সাতক্ষীরা প্রতিনিধি 
জুলাই ১৭, ২০২৫ ৫:০৩ অপরাহ্ণ
Link Copied!

সাতক্ষীরা প্রতিনিধি 

জুলাই ও আগস্টে সংঘটিত গণহত্যার সঙ্গে জড়িতদের বিচার এবং গোপালগঞ্জে এনসিপির পূর্বঘোষিত কর্মসূচিতে হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

 

বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুর ১২টায় সাতক্ষীরা শহরের খুলনা রোড মোড়ে ‘বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন’ সাতক্ষীরা জেলা শাখার ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।

 

বিক্ষোভ মিছিলে সভাপতিত্ব করেন সংগঠনটির সাতক্ষীরা জেলা আহ্বায়ক আরাফাত হুসাইন এবং সঞ্চালনায় ছিলেন সাবেক সদস্য সচিব সোহাইল মাহদিন।

 

সমাবেশে বক্তব্য রাখেন—জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, এনসিপির যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ আখতারুজ্জামান, সাবেক কাউন্সিলর শফিকুল আলম বাবু, শিবির নেতা আনিসুর রহমান, ‘বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন’-এর মুখপাত্র মোহিনী তাবাসসুম ও আল ইমরান নাঈম বাবু।

 

বক্তারা অভিযোগ করে বলেন, “১৯৭২ সাল থেকে ২০২৪ পর্যন্ত আওয়ামী লীগ ও ছাত্রলীগ দেশে গণহত্যা চালিয়ে একদলীয় শাসন প্রতিষ্ঠার অপচেষ্টা চালিয়েছে। তাদের আর দেশে রাজনীতি করার নৈতিক অধিকার নেই।”

 

তারা আরও বলেন, গোপালগঞ্জে এনসিপির কর্মসূচিতে হামলা চালিয়ে আওয়ামী লীগ আবারও প্রমাণ করেছে যে তারা একটি ‘সন্ত্রাসী সংগঠন’। দেশের জনগণের ওপর চালানো দমন-পীড়নের জন্য তাদের বিচার হওয়া প্রয়োজন বলেও বক্তারা মন্তব্য করেন।

 

বক্তারা অবিলম্বে গোপালগঞ্জ হামলার দুষ্কৃতকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এবং প্রশাসনের প্রতি এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।