Nabadhara
ঢাকারবিবার , ২০ জুলাই ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

রাজবাড়ীতে বিএনপির বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

শামীম শেখ, গোয়ালন্দ (রাজবাড়ী)
জুলাই ২০, ২০২৫ ৬:৫৮ অপরাহ্ণ
Link Copied!

শামীম শেখ, গোয়ালন্দ (রাজবাড়ী)

বিএনপির কেন্দ্র ঘোষিত ৩৬ দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে রাজবাড়ীতে ‘জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান: সবুজ পল্লবে স্মৃতি অম্লান’ শীর্ষক বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ২০ জুলাই শনিবার রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর সুরাজ মোহিনী ইনস্টিটিউট স্কুল ও কলেজ মাঠে এ কর্মসূচির আয়োজন করা হয়।

 

জাতীয়তাবাদী কৃষকদল ও ‘আমরা বিএনপি পরিবার’-এর যৌথ উদ্যোগে আয়োজিত এই কর্মসূচির প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কৃষকদলের সহ-সভাপতি ও রাজবাড়ী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মো. আসলাম মিয়া।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষকদলের সদস্য সচিব সিরাজুল আলম চৌধুরী, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদ ও হারুনার রশিদ হারুন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. মালেক খান, খানখানাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. শাহিনুর রহমান শাহিন, সাধারণ সম্পাদক মো. আমজাদ হোসেনসহ জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা।

 

অনুষ্ঠানে বক্তব্যকালে অ্যাড. মো. আসলাম মিয়া বলেন, “জুলাই-আগস্ট শহীদদের স্মরণে আমরা এই বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নিয়েছি। গত বছর এই সময়েই গণআন্দোলনের মধ্য দিয়ে ফ্যাসিস্ট সরকারের পতনের সূচনা হয়েছিল। সেই আন্দোলনে শহীদ ছাত্রদের স্মৃতিকে অম্লান রাখতেই এই কর্মসূচি।”

 

তিনি আরও বলেন, “আমরা বিশ্বাস করি শহীদদের আত্মত্যাগ বৃথা যাবে না। সবুজে শ্যামলে ভরিয়ে তুলবো দেশটাকে—এই প্রতিশ্রুতি নিয়েই এই কর্মসূচি সারা দেশে পালিত হচ্ছে।”

 

উল্লেখ্য, কেন্দ্রীয়ভাবে এই কর্মসূচির উদ্বোধন করা হয় ঢাকার জিয়া উদ্যান থেকে। সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বিশেষ অতিথি ছিলেন যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।