Nabadhara
ঢাকারবিবার , ২০ জুলাই ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ভোলায় পুরাতন যানবাহন বন্ধে বিশেষ অভিযান, তেলবাহী লড়িকে জ’রিমানা

ভোলা প্রতিনিধি 
জুলাই ২০, ২০২৫ ৯:৪৩ অপরাহ্ণ
Link Copied!

ভোলা প্রতিনিধি 

ভোলা সদর উপজেলার পরানগঞ্জ বিশ্বরোড চৌরাস্তা এলাকায় সড়ক ও মহাসড়কে ২০ বছরের অধিক পুরাতন বাস ও মিনিবাস এবং ২৫ বছরের অধিক পুরাতন ট্রাক ও কাভার্ডভ্যান চলাচল বন্ধে বিশেষ অভিযান চালিয়েছে জেলা প্রশাসন।

শনিবার পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন ভোলা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাঈদ মাহমুদ (বুলবুল)। অভিযানে আরও অংশ নেন বিআরটিএ ভোলা সার্কেলের কর্মকর্তারা, বাসমালিক সমিতির নির্বাহী কর্মকর্তা অসীম দত্ত, মো. নাগর মিয়া এবং বাস শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. মিজানুর রহমান।

অভিযান চলাকালে একটি তেলবাহী ট্যাংকলড়ির কাগজপত্রের মেয়াদ শেষ থাকায় জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, “২০ বছরের পুরাতন বাস ও ২৫ বছরের অধিক পুরাতন ট্রাক-কাভার্ডভ্যান মহাসড়কে চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ। এই বিধি কার্যকর করতে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”

জননিরাপত্তা এবং দুর্ঘটনা প্রতিরোধে এ ধরনের অভিযান চলমান থাকবে বলেও জানান সংশ্লিষ্টরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।