Nabadhara
ঢাকাসোমবার , ২১ জুলাই ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

সাতক্ষীরায় চালু হলো অনলাইনে সবধরনের জিডির কার্যক্রম

সাতক্ষীরা প্রতিনিধি 
জুলাই ২১, ২০২৫ ১:২৩ অপরাহ্ণ
Link Copied!

সাতক্ষীরা প্রতিনিধি 

সাতক্ষীরার আটটি থানায় একযোগে চালু হলো অনলাইনে সবধরনের সাধারণ ডায়েরি (জিডি) করার কার্যক্রম। সোমবার (২১ জুলাই) রাত ১২টা ১ মিনিটে সাতক্ষীরা থানায় উপস্থিত হয়ে আনুষ্ঠানিকভাবে এ সেবার উদ্বোধন করেন সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম।

 

এ সময় তিনি বলেন, “আজ থেকে সাতক্ষীরাবাসী ঘরে বসেই স্মার্টফোনের মাধ্যমে থানায় জিডি করতে পারবেন। এটি জনগণের বহুদিনের চাওয়া এবং পুলিশি সেবাকে আরও জনবান্ধব ও ডিজিটাল করতে বাংলাদেশ পুলিশের একটি সময়োপযোগী উদ্যোগ।”

 

তিনি আরও জানান, আগে অনলাইনে শুধুমাত্র হারানো ও প্রাপ্তি সংক্রান্ত জিডি করার সুযোগ ছিল। তবে এখন থেকে চুরি, হুমকি, জবরদখল, পারিবারিক দ্বন্দ্বসহ সকল প্রকার সাধারণ জিডিও অনলাইনে করা যাবে। এ জন্য ‘অনলাইন জিডি’ নামের একটি অ্যাপ গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে সহজ কিছু ধাপে রেজিস্ট্রেশন করলেই জিডি করা সম্ভব হবে।

 

তিনি বলেন, “এখন আর সাধারণ মানুষকে থানায় এসে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হবে না। একবার রেজিস্ট্রেশন করলেই বারবার করতে হবে না, ঘরে বসেই পাবেন পুলিশি সেবা।”

 

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মো. মুকিত হাসান খান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. শাহিনুর চৌধুরী, সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ মো. শামিনুল হক, ডিআইও-১ চৌধুরী রেজাউল করিম রেজা ও অন্যান্য পুলিশ কর্মকর্তারা।

 

পুলিশ বিভাগের পক্ষ থেকে জানানো হয়, খুলনা বিভাগের অন্যান্য জেলার মতো সাতক্ষীরাতেও এ সেবা চালু হওয়ায় সাধারণ মানুষ পুলিশি সেবায় আরও সহজে ও দ্রুতভাবে সহায়তা পাবেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।