নিজস্ব সংবাদদাতা, কচুয়া (বাগেরহাট)
কচুয়া সরকারি মহিলা ডিগ্রি কলেজে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের অনার্স ১ম বর্ষের শিক্ষার্থীদের জন্য নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২১ জুলাই) সকাল ১১টায় কলেজের নিজস্ব হলরুমে এ অনুষ্ঠান আয়োজিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর শিশির কুমার রায়। কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর বক্তব্য রাখেন নবীনবরণ অনুষ্ঠান কমিটির আহ্বায়ক ও কলেজের সহকারী অধ্যাপক আবুল কালাম সেখ। আরও বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক প্রশান্ত কুমার রায়, মিলন কান্তি মৈত্র, প্রভাষক মো. মহিউদ্দিন, শেখ দেলোয়ার হোসেন, ধীরাঞ্জন মণ্ডল, বিমল কৃষ্ণ বারই, তাপস কুমার বেপারী, সন্তোষ দেবনাথ, টুলু মণ্ডল প্রমুখ।
বক্তারা শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে ভবিষ্যতের জন্য সুনাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান। অনুষ্ঠানে কলেজের শিক্ষক, কর্মচারী এবং বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। পরিবেশ ছিল উৎসবমুখর।

