Nabadhara
ঢাকাসোমবার , ২১ জুলাই ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

“সৎ, মেধাবী ও মানবিক মানুষ হয়ে দেশকে নেতৃত্ব দিতে হবে”— তেরখাদায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনায় হেলাল

খুলনা জেলা প্রতিনিধি
জুলাই ২১, ২০২৫ ৭:৩৭ অপরাহ্ণ
Link Copied!

খুলনা জেলা প্রতিনিধি

“তোমাদের কৃতিত্ব শুধু নম্বরের খাতায় সীমাবদ্ধ নয়, এটি সমাজের গর্ব। ভবিষ্যতে দেশকে নেতৃত্ব দিতে হবে তোমাদেরই।”—এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন বিএনপির কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল।

সোমবার (২১ জুলাই) খুলনার তেরখাদা উপজেলা সদরের শহীদ স্মৃতি বালিকা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে উৎসবমুখর পরিবেশে সম্মাননা দেওয়া হয় ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের।

উপজেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে অনুষ্ঠিত এই সংবর্ধনা অনুষ্ঠান সকাল থেকেই পরিণত হয় এক মিলনমেলায়। শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও স্থানীয় নেতৃবৃন্দের অংশগ্রহণে প্রাণবন্ত হয়ে ওঠে বিদ্যালয় চত্বর। উচ্ছ্বাস, অনুপ্রেরণা আর ভবিষ্যতের স্বপ্নে উদ্ভাসিত হয় গোটা আয়োজন।

প্রধান অতিথির বক্তব্যে আজিজুল বারী হেলাল শিক্ষার্থীদের উদ্দেশে বলেন,
“নিজেদের সৎ, মেধাবী ও মানবিক মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। দেশ ও সমাজের কল্যাণে কাজ করাই হবে তোমাদের মূল লক্ষ্য।”
তিনি আরও বলেন, “এই সংবর্ধনা কেবল একটি আনুষ্ঠানিকতা নয়, এটি জীবনের নতুন পথে পা রাখার প্রেরণা।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. সোহাগ মুন্সি এবং সঞ্চালনায় ছিলেন সদস্য সচিব শামীম আহমেদ রমিজ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন খুলনা জেলা বিএনপির আহ্বায়ক মো. মনিরুজ্জামান মন্টু। তিনি বলেন,
“আজকের শিক্ষার্থীরাই আগামী দিনে দেশ পরিচালনায় মুখ্য ভূমিকা রাখবে। তাদের মধ্যে যদি মূল্যবোধ, নৈতিকতা ও দেশপ্রেম গড়ে ওঠে, তাহলে বাংলাদেশ এগিয়ে যাবে সমৃদ্ধির পথে।”

অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বিএনপি নেতা খান জুলফিকার আলী জুলু, মোল্লা খাইরুল ইসলাম, মো. কামরুজ্জামান টুকু, এনামুল হক সজল, চৌধুরী কওছার আলী,জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আতাউর রহমান রনু, উপজেলা বিএনপি’র সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য চৌধুরী ফখরুল ইসলাম বুলু এবং জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা তুহিন।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ—এফএম হাবিবুর রহমান, রবিউল হোসেন, মোল্লা মাহবুবুর রহমান, ইকরাম হোসেন জমাদ্দার, সরদার আব্দুল মান্নান, সাজ্জাদ হোসেন নান্টা, শরীফ নাইমুল হক, মোল্লা হুমায়ুন কবিরসহ অনেকেই।

পুরো অনুষ্ঠানজুড়ে ছিল এক প্রাণবন্ত পরিবেশ, সম্মান আর আশাবাদের ছোঁয়া। শিক্ষার্থীদের চোখেমুখে ছিল আত্মবিশ্বাস; তাঁদের কণ্ঠে উচ্চারণ—“আমরাই গড়বো নতুন বাংলাদেশ।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।