Nabadhara
ঢাকাসোমবার , ২১ জুলাই ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

চিতলমারীতে ধান ভাঙার মেশিনে জ/ড়িয়ে বিধবার মর্মান্তিক মৃ/ত্যু

শফিকুল ইসলাম সাফা, চিতলমারী (বাগেরহাট)
জুলাই ২১, ২০২৫ ৭:৫১ অপরাহ্ণ
Link Copied!

শফিকুল ইসলাম সাফা, চিতলমারী (বাগেরহাট)

বাগেরহাটের চিতলমারীতে শ্যালো চালিত ভ্রাম্যমাণ ধান ভাঙার মেশিনে আঁচল ও চুল জড়িয়ে এক বিধবা মহিলার মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত নাজমা বেগম (৪৮) উপজেলার শিবপুর গ্রামের দক্ষিণপাড়ার বাসিন্দা ও ১১ সন্তানের জননী।

সোমবার (২১ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, শিবপুর গ্রামের নুর ইসলাম শেখের ভ্রাম্যমাণ ধান ভাঙার মেশিনে পার্শ্ববর্তী শামীম মোল্লার বাড়িতে ধান ভাঙতে যান নাজমা বেগম। ধান তোলার সময় অসাবধানতাবশত তাঁর পরনের আঁচল ও মাথার চুল মেশিনের হোলারে জড়িয়ে যায়। মুহূর্তেই মেশিনের ঘূর্ণির আঘাতে তাঁর মাথার খুলি ফেটে যায়।

স্থানীয়রা দ্রুত তাঁকে উদ্ধার করে চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

শিবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুয়েল খলিফা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,
“নাজমা বেগম আমাদের প্রতিবেশী এবং একজন সংগ্রামী নারী ছিলেন। ১১ সন্তান নিয়ে তিনি বহু কষ্টে জীবন চালাতেন। এই দুর্ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত।”

এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছে স্থানীয় প্রশাসন। এলাকাবাসীর দাবি, নিরাপত্তা ব্যবস্থা না মেনে পরিচালিত ভ্রাম্যমাণ ধান ভাঙার মেশিনগুলোর বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হোক।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।