Nabadhara
ঢাকাসোমবার , ২১ জুলাই ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কালকিনিতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

Link Copied!

মোঃ মিজানুর রহমান,কালকিনি-ডাসার (মাদারীপুর) প্রতিনিধি

মাদারীপুরের কালকিনি ও ডাসার উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার প্রদান করা হয়েছে। সোমবার (২১ জুলাই) সকালে কালকিনির সৈয়দ আবুল হোসেন একাডেমি হলরুমে এই অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. ফরিদুল ইসলাম এবং সঞ্চালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আশরাফুজ্জামান।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফ-উল আরেফীন বলেন,
“কৃতি শিক্ষার্থীরা জাতির ভবিষ্যৎ। তাদের প্রতিভা ও সাফল্যই আগামী দিনে সমাজকে এগিয়ে নিয়ে যাবে। এই সম্মাননা শুধু একটি পুরস্কার নয়, বরং ভবিষ্যতের পথে আরও ভালো কিছু করার অনুপ্রেরণা।”

বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য দেন:

* রাজৈর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফজলুল হক
* মাদারীপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শহীদ হোসেন
* ডাসার সরকারি মহিলা মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাকিয়া সুলতানা
* সৈয়দ আবুল হোসেন একাডেমির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ ইউনুস আলী মিয়া
* সহকারী শিক্ষক মো. আনোয়ার হোসেন ও জামাল হোসেন
* শশিকর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুনীথ
* কালকিনি সিনিয়র ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা হাবিবুর রহমান
* কালকিনি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শ্যামা প্রসাদ মিন্টু পাল

অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক ও উপহার সামগ্রী তুলে দেন অতিথিরা।

এ ধরনের আয়োজন নিয়মিত করার আহ্বান জানিয়ে বক্তারা বলেন, “শিক্ষার্থীদের সাফল্য উদযাপন এবং উৎসাহ প্রদানেই গড়ে উঠবে এক প্রগতিশীল বাংলাদেশ।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।