Nabadhara
ঢাকামঙ্গলবার , ২২ জুলাই ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ভোলার মেঘনা-তেঁতুলিয়ায় ভরা মৌসুমেও ইলিশের দেখা নেই, দাদনের বোঝায় বিপর্যস্ত জেলেরা

স্টাফ রিপোর্টার, ভোলা
জুলাই ২২, ২০২৫ ৬:৩৮ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার, ভোলা

ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীতে চলতি ইলিশ মৌসুমে ইলিশের দেখা না পাওয়ায় চরম বিপর্যয়ে পড়েছেন জেলার লাখো জেলে পরিবার। প্রায় দুই মাস ধরে ইলিশের সংকট চলছে, ফলে মাছ শিকারিদের জীবিকা টিকিয়ে রাখাটা কঠিন হয়ে পড়েছে। প্রতিদিন খালি হাতে ফিরে আসছে জেলেরা, বাড়ছে দাদনের ঋণ, কমছে সংসারের খাবার।

জেলেরা জানান, ৮-১০ জনের দল নিয়ে একটি নৌকায় নদীতে মাছ শিকার করতে গেলেও দিনের শেষে তাদের জালে কোনো মাছ থাকে না। এতে তাদের নৌকার খরচও উঠে না, আর আয় তো দূরের কথা, এখন ঋণের কিস্তি মেটানোই বড় চিন্তা হয়ে দাঁড়িয়েছে।

ইলিশের সরবরাহ কম থাকায় মাছের দামও বেড়েছে কয়েকগুণ। এতে ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ ক্রেতারা।

মৎস্য বিভাগ বলছে, নদীর মোহনায় জেগে ওঠা ডুবচর ইলিশের চলাচলে বাধা সৃষ্টি করছে। তবে, তারা আশা প্রকাশ করেছেন যে, বৃষ্টিপাত বৃদ্ধি ও নদীর পানির প্রবাহ স্বাভাবিক হলে ইলিশ শিকারের পরিমাণ বাড়বে।

এছাড়া, ভোলায় নিবন্ধিত জেলের সংখ্যা ১ লাখ ৭০ হাজার হলেও বাস্তবে এই নদীপথে প্রায় ৩ লাখ জেলে মাছ শিকারে নিয়োজিত। গত বছর মেঘনা-তেঁতুলিয়া নদীতে ১ লাখ ৭৮ হাজার মেট্রিক টন ইলিশ ধরা পড়েছিল। চলতি মৌসুমে মৎস্য বিভাগের লক্ষ্য ছিল ১ লাখ ৮২ হাজার মেট্রিক টন, কিন্তু মৌসুমের মাঝপথ পেরিয়ে গেলেও সেই লক্ষ্য পূরণের কোনো লক্ষণ নেই।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।