Nabadhara
ঢাকামঙ্গলবার , ২২ জুলাই ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

শহীদ আব্দুল্লাহর কবর জিয়ারত ও নিখোঁজ রেজোয়ান পরিবারের খোঁজ নিলেন ছাত্রশিবির সভাপতি

হুমায়ুন কবির মিরাজ, বেনাপোল (যশোর)
জুলাই ২২, ২০২৫ ৮:৪২ অপরাহ্ণ
Link Copied!

হুমায়ুন কবির মিরাজ, বেনাপোল (যশোর)

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনের শহীদ আব্দুল্লাহর কবর জিয়ারত এবং গুম হওয়া সাবেক ছাত্রনেতা রেজোয়ান আহমেদের পরিবারের পাশে দাঁড়িয়েছেন।

মঙ্গলবার (২২ জুলাই) বিকালে যশোরের শার্শা উপজেলার বেনাপোল সীমান্তবর্তী গ্রামে শহীদ আব্দুল্লাহর বাড়িতে গিয়ে কবর জিয়ারত করেন ছাত্রশিবির সভাপতি। এ সময় শহীদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। আব্দুল্লাহর পিতা আবদুল জব্বার বলেন, “আমার ছেলে ১৪ নভেম্বর ২০২৪-এ শহীদ হয়। আমরা চাই, আর যেন কোনো স্বৈরাচার এ দেশে না আসে। ছাত্রশিবিরের সংগ্রাম সফল হোক—এই দোয়া করি।”

এরপর জাহিদুল ইসলাম বেনাপোল শহরে গিয়ে ২০১৬ সালের ৪ আগস্ট নিখোঁজ হওয়া বেনাপোল থানা ছাত্রশিবিরের সাবেক সাধারণ সম্পাদক রেজোয়ান আহমেদের পরিবারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। রেজোয়ানের বাবা কান্নাজড়িত কণ্ঠে অভিযোগ করেন, “নুর আলম নামে এক এসআই আমার ছেলেকে তুলে নিয়ে যায়। আজও কোনো খোঁজ পাইনি। প্রতিদিন অপেক্ষা করি, কখন ফিরে আসবে আমার ছেলে।”

ছেলে হারানোর যন্ত্রণা শুনে আবেগ ধরে রাখতে পারেননি ছাত্রশিবির সভাপতি। তিনি পরিবারের সদস্যদের সান্ত্বনা দিয়ে বলেন, “আমরা রেজোয়ানের জন্য লড়াই করে যাব। ইনশাআল্লাহ, সুবিচার একদিন হবেই।” এরপর তিনি নিখোঁজ রেজোয়ান ও তার পরিবারের জন্য মোনাজাত করেন।

এ সফরে ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও যশোর অঞ্চল পরিচালক গোলাম জাকারিয়া, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য আহমদ ইব্রাহিম সামীম, যশোর জেলা (পূর্ব) সভাপতি মোল্লা মো. আশিকুর রহমান, পশ্চিম জেলা সভাপতি ইসমাইল হোসেন, সাবেক সভাপতি আব্দুল্লাহ আল মামুন, শহর সেক্রেটারি উবায়দুল্লাহ এবং জেলা নেতৃবৃন্দ মিনারুল ইসলাম ও খালিদ ইবনে খলিল উপস্থিত ছিলেন।

এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর বেনাপোল থানা আমীর রেজাউল ইসলাম, সিটি কলেজ ছাত্রশিবির সভাপতি আরাফাত হোসেন, থানা সভাপতি মাহাদী হাসান, সেক্রেটারি আশরাফুল ইসলাম রনি এবং শার্শা উপজেলা সভাপতি হাদিউজ্জামান জুয়েলসহ স্থানীয় নেতাকর্মীরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।