Nabadhara
ঢাকামঙ্গলবার , ২২ জুলাই ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ট্রেনিং বিমান দু/র্ঘটনায় নি হতদের স্মরণে পিরোজপুরে বিএনপির দোয়া মাহফিল

জেলা প্রতিনিধি, পিরোজপুর
জুলাই ২২, ২০২৫ ৯:৪০ অপরাহ্ণ
Link Copied!

জেলা প্রতিনিধি, পিরোজপুর

বাংলাদেশ বিমান বাহিনীর ট্রেনিং বিমান রাজধানীর উত্তরার দিয়াবাড়ির মাইলস্টোন স্কুলে ভূপাতিত হয়ে নিহতদের স্মরণে পিরোজপুরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২২ জুলাই) বিকেলে জেলা বিএনপির কার্যালয়ে এ দোয়া মাহফিলের আয়োজন করে পিরোজপুর জেলা বিএনপি। দোয়া মাহফিলে উপস্থিত নেতাকর্মীরা নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

দোয়া মাহফিলে বক্তব্য রাখেন, পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন, সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু, সিনিয়র সদস্য অ্যাডভোকেট আবুল কালাম আকন, জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুস সালাম বাতেন, পৌর বিএনপির সভাপতি শেখ শহীদুল্লাহ শহীদ প্রমুখ।

নেতারা বলেন, বেসামরিক স্থাপনায় এমন ভয়াবহ দুর্ঘটনা অত্যন্ত দুঃখজনক। এ ঘটনায় আমরা শোকাহত। সরকারের উচিত এই দুর্ঘটনার কারণ নিরপেক্ষ তদন্তের মাধ্যমে জনসমক্ষে তুলে ধরা।

তারা আরও বলেন, এই ঘটনায় শুধু শোক প্রকাশ নয়, বরং ভবিষ্যতে যাতে এ ধরনের মর্মান্তিক দুর্ঘটনা আর না ঘটে, সে বিষয়ে রাষ্ট্রীয়ভাবে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা দরকার।

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, পিরোজপুর জেলা ওলামাদলের আহবায়ক অধ্যক্ষ দেলোয়ার হোসেন তালুকদার।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।