সাজ্জাদুল তুহিন, মান্দা (নওগাঁ)
ঢাকার উত্তরা এলাকায় মাইলস্টোন স্কুল ভবনে বাংলাদেশ বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় নিহতদের স্মরণে এবং আহতদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল আয়োজন করেছে মান্দা উপজেলা বিএনপি।
মঙ্গলবার (২২ জুলাই) বিকেলে উপজেলার প্রাথমিক শিক্ষক সমিতির হলরুমে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন মান্দা উপজেলা বিএনপির সভাপতি এম এ মতিন, সাংগঠনিক সম্পাদক শামসুল ইসলাম বাদল, কুমার বিশ্বজিৎ সরকার, তোফাজ্জল হোসেন টুকু, বিএনপির সাবেক সভাপতি মকলেছুর রহমান মকে, সাবেক সাধারণ সম্পাদক ডা. ইকরামুল বারী টিপু, সাবেক সাংগঠনিক সম্পাদক বেলাল হোসেন খান, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শহিদুজ্জামান সালেকসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
মাহফিলে নিহতদের আত্মার মাগফিরাত, আহতদের দ্রুত সুস্থতা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের জন্য ধৈর্য ও সহনশীলতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

