Nabadhara
ঢাকাবুধবার , ২৩ জুলাই ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

আশাশুনিতে পলিথিন প্রতিরোধে ব্যবসায়ী কর্মশালা

Link Copied!

জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা)

পরিবেশ ও সুন্দরবন রক্ষায় প্লাস্টিক ও পলিথিন বর্জ্য হ্রাসে আশাশুনিতে বাজার কমিটি ও ব্যবসায়ী প্রতিনিধিদের করণীয় বিষয়ে একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৩ জুলাই) সকাল ১১টায় আশাশুনি অফিসার্স ক্লাবে বেসরকারি উন্নয়ন সংস্থা ‘রূপান্তর’-এর আয়োজনে এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কৃষ্ণা রায়।

জেলা সমন্বয়কারী গোলাম কিবরিয়ার সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা সঞ্জীব কুমার দাশ, আশাশুনি প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি জি এম মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক এস কে হাসান, আশাশুনি বাজার কমিটির সভাপতি জাকির হোসেন প্রিন্স প্রমুখ।

কর্মশালায় আলোচকরা বলেন, বাজারে পলিথিনের ব্যবহার পরিবেশের জন্য মারাত্মক হুমকি। এই ক্ষতিকর প্রবণতা রোধে ব্যবসায়ীদের নিজ উদ্যোগে কার্যকর ভূমিকা রাখতে হবে।

এ সময় বাজারের ব্যবসায়ীদের মাঝে বিনামূল্যে ৩,৫০০ পলিথিনের বিকল্প ব্যাগ বিতরণ করা হয়। ক্রেতাদের সচেতন করতে দোকান মালিকদের প্লাস্টিকের পরিবর্তে পরিবেশবান্ধব ব্যাগ ব্যবহারে উৎসাহিত করার আহ্বান জানানো হয়।

সভায় অংশগ্রহণকারীরা বলেন, আশাশুনি উপজেলার বিভিন্ন বাজারে পর্যায়ক্রমে মোট ১০ হাজার বিকল্প ব্যাগ বিতরণ করা হবে। সকল বাজার কমিটি ও ব্যবসায়ী প্রতিনিধিরা তাদের নিজ নিজ বাজারে পলিথিনের ব্যবহার নিয়ন্ত্রণে আনতে সক্রিয় থাকবেন বলে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।