নিজস্ব প্রতিবেদক, নড়াইল
আগামী জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ আসনে ধানের শীষ প্রতীকের মনোনয়ন প্রত্যাশী, জাতীয়তাবাদী সমমনা জোটের আহবায়ক, ন্যাশনাল পিপলস পার্টির চেয়ারম্যান এবং সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ড. ফরিদুজ্জামান ফরহাদ-এর পক্ষ থেকে ফুটবল বিতরণ করা হয়েছে।
বুধবার (২৩ জুলাই) বিকালে লোহাগড়ার ৯ নম্বর মল্লিকপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের খেলার মাঠে এ ফুটবল বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ন্যাশনাল পিপলস পার্টি লোহাগড়া উপজেলা যুব ফ্রন্টের সভাপতি মেহেদী হাসান অপু, সাধারণ সম্পাদক ইয়াছিন সরদার, মল্লিকপুর ইউনিয়ন যুব ফ্রন্টের সভাপতি হৃদয় মোল্যা এবং কোটাকোল ইউনিয়ন যুব ফ্রন্টের সভাপতি মইনুল ইসলাম দ্বীপসহ আরও অনেকে।
স্থানীয় তরুণদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণে আনন্দ ও উৎসাহ দেখা যায়। আয়োজকেরা জানান, ভবিষ্যতেও খেলাধুলার উন্নয়নে এমন কার্যক্রম অব্যাহত থাকবে।

