Nabadhara
ঢাকাবুধবার , ২৩ জুলাই ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

গাজীপুরে গলাকা/টা ম/রদেহ উ’দ্ধার: এলাকায় চাঞ্চল্য

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
জুলাই ২৩, ২০২৫ ৫:৫৭ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর

গাজীপুর মহানগরের কাশিমপুর থানার ৩নং ওয়ার্ডের বারেন্ডা উত্তর পাড়ার একটি ভাড়া বাসা থেকে জামাল (৪২) নামে এক ব্যক্তির গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৩ জুলাই) সকাল ৯টার দিকে নিজ ঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত জামাল পেশায় একজন কাঠমিস্ত্রি ছিলেন এবং দুই সন্তানের জনক। স্থানীয়রা জানান, তিনি গত দুই-তিন বছর ধরে মানসিক ভারসাম্যহীন অবস্থায় ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ঘরের দরজা খোলা দেখতে পেয়ে সন্দেহ হলে স্থানীয়রা ভেতরে প্রবেশ করেন। তারা জামালের রক্তাক্ত গলাকাটা মরদেহ মেঝেতে পড়ে থাকতে দেখে সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেন।

খবর পেয়ে কাশিমপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মনিরুজ্জামান জানান, “ঘটনাস্থল থেকে বেশ কিছু আলামত সংগ্রহ করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে এবং আমাদের একাধিক টিম মাঠে কাজ করছে।”

এই রহস্যজনক হত্যাকাণ্ডকে কেন্দ্র করে পুরো এলাকায় চরম আতঙ্ক এবং চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।