Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ২৪ জুলাই ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন

এস এম শরিফুল ইসলাম, নড়াইল 
জুলাই ২৪, ২০২৫ ৩:৪৬ অপরাহ্ণ
Link Copied!

এস এম শরিফুল ইসলাম, নড়াইল 

“পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি”—এই স্লোগানকে সামনে রেখে নড়াইলে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান।

জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগ নড়াইলের যৌথ আয়োজনে আয়োজিত এ মেলায় সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান ও নার্সারি মোট ১০টি স্টলে অংশগ্রহণ করেছে।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন:

  • স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক জুলিয়া সুকায়না
  • অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লিংকন বিশ্বাস
  • অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আহসান মাহমুদ রাসেল
  • বন বিভাগের জোনাল অফিসার খন্দকার গিয়াস উদ্দিন
  • কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক জসিম উদ্দিন
  • জেলা মৎস্য অফিসার এইচ এম বদরুজ্জামান
  • উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ রোকনুজ্জামান
  • সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজেদুল ইসলাম প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান বলেন, “পরিবেশ রক্ষায় গাছের কোনো বিকল্প নেই। আমরা শিক্ষার্থীদের ২টি করে ফলজ চারা বিতরণ করেছি যাতে তারা নিজের আঙ্গিনায় গাছ লাগিয়ে পরিবেশবান্ধব জীবনধারার চর্চা শুরু করতে পারে। প্রত্যেক নাগরিকের উচিত অন্তত একটি করে গাছ লাগানো।”

অনুষ্ঠান শেষে অতিথিরা মেলায় অংশগ্রহণকারী বিভিন্ন স্টল পরিদর্শন করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।