জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা)
সাতক্ষীরার আশাশুনিতে উপজেলা পানি কমিটির এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল ১১টায় আশাশুনি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়।
হেলভেটাস সুইস ইন্টার কোঅপারেশন বাংলাদেশ-এর সহযোগিতায় ACCESS প্রকল্পের আওতায় উত্তরণ প্রকল্পের বাস্তবায়নে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা পানি কমিটির সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আলহাজ্ব মো. রুহুল আমিন।
সভা সঞ্চালনা করেন অ্যাকসেস প্রকল্পের উপজেলা কো-অর্ডিনেটর মো. ফয়সল হোসেন।
সভায় কমিটির সাধারণ সম্পাদক এস. এম. ইয়াহিয়া ইকবাল, সহ-সভাপতি জি. এম. মুজিবুর রহমান, আমীর হোসেন বাদশা, বিধান চন্দ্র মন্ডল, প্রেসক্লাব সভাপতি জি. এম. আল ফারুক, কামরুন্নাহার রীনা, বাবর আলী, খালিদ হোসেন, সুভাষ চন্দ্র মন্ডল, জাকারিয়া সরদার, সালেহা পারভিন পান্না, মর্জিনা ইসলাম, মিথুন অধিকারীসহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় জলাবদ্ধতা নিরসন, স্লুইস গেটের সমস্যা, সুপেয় পানির ব্যবস্থা, সরকারি দপ্তরের সাথে সমন্বয়সহ নানা গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।

