সাতক্ষীরা প্রতিনিধি
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাতক্ষীরা জেলা আহ্বায়ক কমিটির সকল কার্যক্রম স্থগিত ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ জুলাই) সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি রিফাত রশিদ ও সাধারণ সম্পাদক হাসান ইমাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাতক্ষীরা জেলা আহ্বায়ক কমিটির মেয়াদ শেষ হওয়ায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কমিটির সকল কার্যক্রম স্থগিত থাকবে।
সংগঠনটির কেন্দ্রীয় নেতৃবৃন্দ জানিয়েছেন, শিগগিরই নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হবে এবং সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী কার্যক্রম চালিয়ে নেওয়া হবে।
এই সিদ্ধান্তের ফলে সাতক্ষীরায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সব সাংগঠনিক কার্যক্রম সাময়িকভাবে বন্ধ থাকবে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

