Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ২৪ জুলাই ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

তেরখাদায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার প্রদান

খুলনা প্রতিনিধি
জুলাই ২৪, ২০২৫ ৬:৩৮ অপরাহ্ণ
Link Copied!

খুলনা প্রতিনিধি

খুলনার তেরখাদা উপজেলায় মাধ্যমিক পর্যায়ের ৩৫ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার প্রদান করা হয়েছে। পারফরমেন্স বেজড গ্রান্টস ফর সেকেন্ডারি ইনস্টিটিউশনস (এসইডিপি) কর্মসূচির আওতায় শিক্ষা ক্ষেত্রে বিশেষ সাফল্যের স্বীকৃতি হিসেবে এই সম্মাননা দেওয়া হয়।

বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক ড. মো. কামরুজ্জামান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জান্নাতুল আফরোজ স্বর্ণার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসইডিপি ঢাকার সহকারী অধ্যাপক ও গবেষণা কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান এবং খুলনা জেলা শিক্ষা অফিসার এস.এম. সাইদুর রহমান।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা মহিলা কলেজের অধ্যক্ষ মাওলানা কবিরুল ইসলাম, প্রধান শিক্ষক শরাফত হোসেন দিপু এবং শিক্ষক নেতা ইকরাম হোসেন জমাদ্দার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার সাহেলা সুলতানা।

বক্তারা বলেন, “এ ধরনের সংবর্ধনা শিক্ষার্থীদের মধ্যে ইতিবাচক প্রতিযোগিতা সৃষ্টি করে এবং শিক্ষা ক্ষেত্রে গুণগত পরিবর্তনে সহায়ক ভূমিকা রাখে। এটি শিক্ষার্থীদের ভবিষ্যৎ গড়ার পথকে আরও সুসংহত করে।”

অনুষ্ঠান শেষে কৃতি ৩৫ জন শিক্ষার্থীর হাতে ক্রেস্ট ও নগদ কেশ পুরস্কার তুলে দেওয়া হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।