Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ২৪ জুলাই ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

চিতলমারীতে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অন্তর্ভুক্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

শফিকুল ইসলাম সাফা, চিতলমারী 
জুলাই ২৪, ২০২৫ ৭:২৩ অপরাহ্ণ
Link Copied!

শফিকুল ইসলাম সাফা, চিতলমারী 

“জুলাই বিপ্লবের বাংলায় বৈষম্যের ঠাঁই নাই”—এই স্লোগানকে সামনে রেখে ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অন্তর্ভুক্তির দাবিতে বাগেরহাটের চিতলমারীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল ১১টায় বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন, চিতলমারী উপজেলা শাখার উদ্যোগে উপজেলা মেইন সড়কে ঘণ্টাব্যাপী এই কর্মসূচি পালিত হয়।

“প্রাথমিক বৃত্তি পরীক্ষায় বৈষম্য নয়, সাম্য চাই”—এই দাবি নিয়ে চিতলমারী উপজেলার অন্তত ৩০টি কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা মানববন্ধনে অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, “প্রাথমিক শিক্ষা সব শিশুর মৌলিক অধিকার। কিন্ডারগার্টেন বা বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়ালেখা করলেই যদি বৃত্তি পরীক্ষার সুযোগ না দেওয়া হয়, তাহলে সেটি শিক্ষাক্ষেত্রে এক চরম বৈষম্যের বহিঃপ্রকাশ।” তারা দাবি করেন, অবিলম্বে একটি নীতিমালা প্রণয়ন করে সকল শিক্ষার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত করতে হবে।

এ সময় মানববন্ধনে উপস্থিত ছিলেন বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন, চিতলমারী শাখার সদস্য সচিব মো. আজিজুল হক, সদস্য মো. ইয়াছিন ফকির, যুগ্ম আহ্বায়ক রথিন গাইন, সানসাইন কেয়ার স্কুলের সিনিয়র সহকারী শিক্ষক নরেন্দ্রনাথ হালদারসহ শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।

শেষে বক্তারা ঘোষণা দেন, দাবি বাস্তবায়নে প্রয়োজনে আরও বৃহত্তর আন্দোলনের পথে যাবেন তারা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।