আশাশুনি, সাতক্ষীরা প্রতিনিধি
আশাশুনিতে “জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে আমাদের শপথ” শীর্ষক শপথ গ্রহণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৬ জুলাই) সকাল ৯টা ৩০ মিনিটে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এবং উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের সহযোগিতায়, বিভাগীয় এতিম ও প্রতিবন্ধী ছেলেমেয়েদের জন্য কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতেই ঢাকা ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত জুম মিটিংয়ের সরাসরি সম্প্রচার দেখানো হয়। এরপর স্থানীয় পর্যায়ে শপথ পাঠ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা সমাজসেবা অফিসার মোঃ রফিকুল ইসলাম এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কৃষ্ণা রায়।
বক্তব্য দেন কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের উপপরিচালক সায়েদুল হক মৃধা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুল ইসলাম, আশাশুনি প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি জি এম মুজিবুর রহমান, ২৪-এর আহত যোদ্ধা রফিকুজ্জামান, এবং যোদ্ধা মুনতাছির মামুন প্রমুখ।
অনুষ্ঠানে ‘জুলাই আন্দোলন’ এবং সাম্প্রতিক ঢাকায় যুদ্ধ প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় শহীদ ও আহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন এবং বিশেষ মোনাজাত করা হয়।

