Nabadhara
ঢাকাশনিবার , ২৬ জুলাই ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

টুঙ্গিপাড়ায় জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ গ্রহণ অনুষ্ঠিত

গোপালগঞ্জ প্রতিনিধি
জুলাই ২৬, ২০২৫ ৫:৪৪ অপরাহ্ণ
Link Copied!

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় “জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ গ্রহণ” কর্মসূচির অংশ হিসেবে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শনিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ হলরুমে এই শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে, উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের সহযোগিতায় আয়োজিত এ অনুষ্ঠানে দুইটি পর্ব ছিল। প্রথম পর্বে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কেন্দ্রীয় শপথ পাঠ অনুষ্ঠানে টুঙ্গিপাড়া থেকে সংযুক্ত থেকে লাখো কণ্ঠে শপথ গ্রহণ করা হয়। দ্বিতীয় পর্বে নারী ও শিশুর সুরক্ষা এবং সমাজ গঠনে তাদের ভূমিকা নিয়ে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আক্তার। আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা রাকিবুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা প্রকাশ চক্রবর্তী, মহিলা বিষয়ক কর্মকর্তা শ্রীময়ী বাগচী, যুব উন্নয়ন কর্মকর্তা দিলীপ কুমার দাস, কিশোর-কিশোরী ক্লাবের সদস্যবৃন্দ ও শতাধিক নারী।

অনুষ্ঠানে বক্তারা সমাজ উন্নয়নে সম্মিলিত অংশগ্রহণ এবং নারী ও শিশুর নিরাপত্তা নিশ্চিতের ওপর গুরুত্বারোপ করেন। অংশগ্রহণকারীরা শপথ গ্রহণের মধ্য দিয়ে একটি সহনশীল, সচেতন ও নিরাপদ সমাজ গঠনে নিজেদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।