Nabadhara
ঢাকারবিবার , ২৭ জুলাই ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কুয়াকাটায় জেলেদের মানববন্ধন: গভীর সমুদ্রে অ’বৈধ ট্রলিং বন্ধের দাবি

অশোক মুখার্জি, কলাপাড়া (পটুয়াখালী) 
জুলাই ২৭, ২০২৫ ২:০৭ অপরাহ্ণ
Link Copied!

অশোক মুখার্জি, কলাপাড়া (পটুয়াখালী) 

গভীর সমুদ্রে অবৈধ ট্রলিং ফিশিং বন্ধের দাবিতে পটুয়াখালীর কুয়াকাটায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন স্থানীয় জেলে, মৎস্য ব্যবসায়ী ও ট্রলার মালিকরা। রবিবার (২৭ জুলাই) সকাল ১১টায় কুয়াকাটা চৌরাস্তা এলাকায় তারা এই কর্মসূচি পালন করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, মাছের প্রজনন মৌসুমে সরকারি নিষেধাজ্ঞা থাকলেও গভীর সমুদ্রে ট্রলার দিয়ে দিনরাত নির্বিচারে মাছ ধরা চলছে। এতে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রাকৃতিক মৎস্যসম্পদ এবং ক্ষুদ্র জেলে পরিবারগুলো পড়েছে চরম সংকটে।

জেলেদের অভিযোগ, বড় ট্রলারগুলো নিষিদ্ধ জাল ব্যবহার করে নিয়মবহির্ভূতভাবে মাছ শিকার করছে, যা ছোট জেলেদের জীবন-জীবিকার জন্য হুমকি। তারা এসব অবৈধ কার্যক্রম বন্ধে কঠোর নজরদারি এবং সরকারের জরুরি হস্তক্ষেপ দাবি করেন।

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, “ট্রলিংয়ে নিষিদ্ধ জাল ব্যবহার করায় ইতোমধ্যে তিনটি বোট জব্দ করে মামলা করা হয়েছে। মালিকদের নোটিশও দেওয়া হয়েছে। তবে তারা উচ্চ আদালতে রিট করেছে। রিট নিষ্পত্তির পর আমরা ব্যাপক অভিযান শুরু করবো।”

এই মানববন্ধনে পরিবেশ ও সাগরসম্পদ রক্ষায় সচেতন নাগরিক ও বিভিন্ন সংগঠন একাত্মতা প্রকাশ করেছে। অংশগ্রহণকারীরা বলেন, সরকারের দৃঢ় পদক্ষেপই পারে সমুদ্রের জীববৈচিত্র্য রক্ষা করতে এবং উপকূলীয় জেলেদের জীবনমান টিকিয়ে রাখতে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।