ঝিনাইদহ প্রতিনিধি,মফিজুল ইসলাম
ঝিনাইদহ সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের বিষয়খালী বাজার এলাকার একটি ভাড়া বাসা থেকে তরিকুল ইসলাম (৪৫) নামের এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার (২৭ জুলাই) বিকেলে স্থানীয় বাসিন্দারা ঘর থেকে তীব্র দুর্গন্ধ পেয়ে বিষয়টি পুলিশকে জানায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাসার দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে মরদেহটি উদ্ধার করে।
পুলিশ জানায়, তরিকুল ইসলাম ওই ভাড়া বাসায় একাই বসবাস করতেন। তার মরদেহ অর্ধগলিত অবস্থায় ছিল এবং ঘরের ভেতর প্রচণ্ড দুর্গন্ধ ছড়িয়ে পড়েছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কয়েকদিন আগেই তার মৃত্যু হয়েছে।
তবে মৃত্যুর সঠিক কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। মরদেহটি ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

