Nabadhara
ঢাকারবিবার , ২৭ জুলাই ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নওগাঁয় বিয়ের প্রলোভনে গ/ণধর্ষণ; দুই ব্যাক্তির যাবজ্জীবন

নওগাঁ প্রতিনিধি
জুলাই ২৭, ২০২৫ ৯:৪৬ অপরাহ্ণ
Link Copied!

নওগাঁ প্রতিনিধি

নওগাঁয় এক নারীকে বিয়ের প্রলোভনে অপহরণ করে গণধর্ষণের অভিযোগে দুই ব্যাক্তির যাবজ্জীবন সশ্রম কারাদন্ড দিয়েছে আদালত। একই সাথে এক লাখ টাকা অর্থদন্ড অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। রোববার বিকেলে নওগাঁ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক জেলা ও দায়রা জজ মোঃ মেহেদী হাসান তালুকদার এ রায় দেন।

দন্ড প্রাপ্তরা হলো, সদর উপজেলার উপজেলার চক-আবরশ গ্রামের ইসাহাক (৫০) ও টুকু সরদার (৫২)। আদালত সূত্রে জানা যায়, ২০০১ সালের ১২ মার্চ সদর উপজেলার চক-আবরশ গ্রামের এক নারীকে বিয়ের প্রলোভনে অপহরণের পর গণধর্ষণ করে একই গ্রামের ইসাহাক ও টুকু সরদার।

আসামিদের উপস্থিতিতে অপহরণ ও গণধর্ষণের অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদেরকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও এক লাখ টাকা অথদন্ড অনাদায়ে ছয় মাস বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত করার রায় প্রদান করেন নওগাঁর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক জেলা ও দায়রা জজ মো. মেহেদী হাসান তালুকদার এবং জরিমানার অর্থ ধর্ষণের শিকার নারীকে প্রদানের নির্দেশ দেন বিচারক। রাষ্ট্রপক্ষে বিশেষ কৌশলী এ্যাডভোকেট রেজাউল করিম রায়ে সন্তোষ প্রকাশ করেন।  অন্যদিকে আসামী পক্ষে বিজ্ঞ কৌশলি উচ্চ আদালতে আপিল করার কথা জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।