Nabadhara
ঢাকাসোমবার , ২৮ জুলাই ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

“বিএনপি অহিংস রাজনীতিতে বিশ্বাসী”– হেলাল

খুলনা প্রতিনিধি
জুলাই ২৮, ২০২৫ ১০:০৭ পূর্বাহ্ণ
Link Copied!

খুলনা প্রতিনিধি


খুলনার রূপসা উপজেলার ঘাটভোগ ইউনিয়নের ডোবা নবারুন সংঘ আয়োজিত প্রয়াত বিএনপি নেতা অরবিন্দু মন্ডল বুলুর স্মরণে আয়োজিত ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান রবিবার (২৭ জুলাই) উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। জমজমাট এই খেলায় স্বাগতিক ডোবা নবারুন সংঘ ট্রাইব্রেকারে ৫-৪ গোলে তেরখাদা ফুটবল একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।

খেলার নির্ধারিত সময় গোলশূন্য ড্র থাকার পর টাইব্রেকারে গোলরক্ষক হৃদয়ের দুর্দান্ত নৈপুণ্যে জয় নিশ্চিত করে ডোবা। হৃদয় ‘ম্যান অব দ্য ম্যাচ’ ও ‘সেরা গোলকিপার’ নির্বাচিত হন। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হন মুরসালিন।

খেলার ধারাভাষ্যে ছিলেন মুস্তাহিন মুক্ত ও ইংরেজি শিক্ষক বিজন মল্লিক। ম্যাচ পরিচালনা করেন মো. মিরাজ সরদার, সুমন রাজু ও সাইফুল ইসলাম।

ফাইনাল খেলা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল। তিনি বলেন, “বিএনপি একটি অহিংস ও গণতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাসী দল। প্রতিশোধ নয়, শান্তি, সমৃদ্ধি এবং উন্নয়নই আমাদের মূলনীতি।” তিনি আরও বলেন, “৫ আগস্ট পরবর্তী যে শান্তিপূর্ণ অবস্থা বিরাজ করছে, তাতে বিএনপির ভূমিকা রয়েছে।”

প্রয়াত বিএনপি নেতা অরবিন্দু মন্ডল বুলুকে স্মরণ করে হেলাল বলেন, “তিনি ছিলেন একজন সৎ, নির্লোভ ও পরোপকারী নেতা। তার মতো মানুষদের স্মরণ তরুণদের সঠিক পথে অনুপ্রাণিত করে।” যুব সমাজকে মাদকের ছোবল থেকে বাঁচাতে খেলাধুলার গুরুত্ব তুলে ধরেন তিনি। বিএনপি ক্ষমতায় এলে প্রত্যন্ত অঞ্চলের ক্রীড়া অবকাঠামো উন্নয়নের আশ্বাসও দেন।

খেলার উদ্বোধন করেন ঘাটভোগ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আজিজুল ইসলাম নন্দু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খান জুলফিকার আলী জুলু, মোল্যা খায়রুল ইসলাম, জিএম কামরুজ্জামান টুকু, এনামুল হক সজল, কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সভাপতি পার্থ দেব মন্ডলসহ বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডোবা নবারুন সংঘের সভাপতি শ্যামল কুমার দাস এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সাগর কুমার দাস ও বিএনপি নেতা শ. ম. হাসিবুর রহমান।

প্রায় ২০ হাজার দর্শক উপস্থিত ছিলেন রূপসা ছাড়াও তেরখাদা, ফকিরহাট, মোল্লারহাট, বটিয়াঘাটা ও দিঘলিয়া উপজেলা থেকে। এ আয়োজন ঘিরে পুরো এলাকা ছিল উৎসবমুখর।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।