Nabadhara
ঢাকাসোমবার , ২৮ জুলাই ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

পাইকগাছার যুবলীগ নেতা ও ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান ইউনুস আলী সাতক্ষীরায় গ্রে/ফতার

সাতক্ষীরা জেলা সংবাদদাতা
জুলাই ২৮, ২০২৫ ৫:৩৬ অপরাহ্ণ
Link Copied!

সাতক্ষীরা জেলা সংবাদদাতা

খুলনার পাইকগাছা উপজেলার কপিলমুনি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও যুবলীগের সভাপতি ইউনুস আলী মোড়লকে গ্রেফতার করেছে ইমিগ্রেশন পুলিশ।

রোববার (২৭ জুলাই) বিকেলে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরের ইমিগ্রেশন পয়েন্ট থেকে তাকে গ্রেফতার করা হয়। সোমবার (২৮ জুলাই) গ্রেফতারকৃত ইউনুস আলীকে আদালতে পাঠানো হয়েছে।

ইউনুস আলী কপিলমুনি ইউনিয়নের প্রতাপকাটী গ্রামের আব্দুল লতিফ মোড়লের ছেলে। তিনি ইউনিয়নের ৫নং ওয়ার্ড থেকে একাধিকবার ইউপি সদস্য নির্বাচিত হন এবং বর্তমানে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি পাইকগাছার সাবেক সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবুর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত।

পাইকগাছা থানার ওসি (তদন্ত) ইদ্রিসুর রহমান সাংবাদিকদের জানান, ইউনুস আলীর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এবং তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। রোববার বিকেলে ভারতে পালিয়ে যাওয়ার সময় ভোমরা ইমিগ্রেশন পুলিশ তাকে গ্রেফতার করে। পরে আইনি প্রক্রিয়া শেষে রাতেই তাকে পাইকগাছা থানায় হস্তান্তর করা হয়।

সোমবার তাকে আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।