Nabadhara
ঢাকাসোমবার , ২৮ জুলাই ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

সাতক্ষীরা সীমান্তে ভারতীয় ম/দসহ সাড়ে ৬ লক্ষাধিক টাকার মালামাল আ/টক

আক্তারুজ্জামান বাচ্চু, সাতক্ষীরা
জুলাই ২৮, ২০২৫ ৫:৪৩ অপরাহ্ণ
Link Copied!

আক্তারুজ্জামান বাচ্চু, সাতক্ষীরা

সাতক্ষীরা সীমান্তের বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে ভারত থেকে চোরাই পথে আসা মদ, শাড়ি, বোরকা ও ওষুধসহ সাড়ে ছয় লক্ষাধিক টাকার মালামাল জব্দ করেছে বিজিবি।

সোমবার (২৮ জুলাই) বিকেলে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান সাতক্ষীরার ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ আশরাফুল হক।

তিনি জানান, সীমান্তের ভোমরা, কাকডাঙ্গা, চান্দুড়িয়া, বৈকারী, তলুইগাছা, পদ্মশাখরা ও সুলতানপুর ক্যাম্পের আওতাধীন বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালানো হয়। অভিযানে ভারত থেকে অবৈধভাবে আনা ৫০ বোতল ভারতীয় মদ, বিভিন্ন ধরনের শাড়ি-বোরকা ও ওষুধ উদ্ধার করা হয়। জব্দকৃত মালামালের বাজারমূল্য প্রায় ৬ লাখ ৫৯ হাজার ৫০০ টাকা।

তবে এসব অভিযানে কোনো চোরাকারবারিকে আটক করা সম্ভব হয়নি বলেও জানান তিনি।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়, সীমান্তবর্তী এলাকায় অবৈধ চোরাচালান রোধে নিয়মিত নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।