Nabadhara
ঢাকাসোমবার , ২৮ জুলাই ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ঝিনাইদহের মহেশপুরে ভাত খাওয়া নিয়ে ঝগড়ায় ছোট ভাই খু/ন: বড় ভাই পলাতক

মফিজুল ইসলাম, ঝিনাইদহ
জুলাই ২৮, ২০২৫ ৬:০৪ অপরাহ্ণ
Link Copied!

মফিজুল ইসলাম, ঝিনাইদহ

ঝিনাইদহের মহেশপুর উপজেলায় ভাত খাওয়া নিয়ে তুচ্ছ ঘটনার জেরে এক হৃদয়বিদারক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। বড় ভাইয়ের ছুরিকাঘাতে খুন হয়েছেন ছোট ভাই। সোমবার (২৮ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার কাজিরবেড় ইউনিয়নের পলিয়ানপুর গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম জামাল হোসেন (২১)। তিনি পলিয়ানপুর গ্রামের মোজাম্মেল হোসেনের ছেলে।

স্থানীয় ইউপি সদস্য হযরত আলী জানান, সকালে খাবার টেবিলে ভাত খাওয়া নিয়ে বড় ভাই উজ্জল হোসেনের (২৫) সঙ্গে জামালের তর্ক শুরু হয়। মুহূর্তেই এই কথা কাটাকাটি ভয়াবহ রূপ নেয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে বড় ভাই উজ্জল তার হাতে থাকা ধারালো ছুরি দিয়ে জামালের বুকে আঘাত করে। গুরুতর আহত অবস্থায় জামালকে দ্রুত ভৈরব বাজারের একটি স্থানীয় ক্লিনিকে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “বড় ভাই উজ্জলের সঙ্গে জামালের ঝগড়ার একপর্যায়ে উজ্জল ছুরি দিয়ে জামালের বুকের বাম পাশে আঘাত করে। এতে সে গুরুতর আহত হয়। পরবর্তীতে ক্লিনিকে নিয়ে গেলে সে মারা যায়।”

ওসি আরও জানান, নিহত জামালের বড় ভাই উজ্জল পেশায় একজন ঝালমুড়ি, পেয়ারা ও আমড়া বিক্রেতা। তার কাছে সব সময় একটি ধারালো ছুরি থাকতো এবং সেই ছুরিই হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে। ঘটনার পরপরই উজ্জল পালিয়ে গেছে। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। অভিযুক্তকে গ্রেফতারের জন্য পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।