Nabadhara
ঢাকাসোমবার , ২৮ জুলাই ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কচুয়ায় বিজয় চত্বরের উদ্বোধন করলেন জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান

নিজস্ব সংবাদদাতা, কচুয়া (বাগেরহাট)
জুলাই ২৮, ২০২৫ ৮:০২ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব সংবাদদাতা, কচুয়া (বাগেরহাট)

বাগেরহাট জেলার কচুয়া উপজেলায় নবনির্মিত বিজয় চত্বরের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আহমেদ কামরুল হাসান। এ উপলক্ষে ২৮ জুলাই (সোমবার) দুপুর ২টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এক মতবিনিময় সভারও আয়োজন করা হয়।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কে এম আবু নাওশাদ। সভায় কচুয়া উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা জেলা প্রশাসকের সঙ্গে মতবিনিময়ে অংশ নেন।

সভা শেষে প্রধান অতিথি জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান ফিতা কেটে বিজয় চত্বর পার্কের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে তিনি ইউএনও’র সঙ্গে বিজয় চত্বরের স্থায়ী ও অস্থায়ী স্টলসমূহ পরিদর্শন করেন।

এছাড়াও জেলা প্রশাসক পাবলিক লাইব্রেরি, অফিসার্স ক্লাব, উপজেলা শিল্পকলা একাডেমি সহ উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম ঘুরে দেখেন। তার আগমন উপলক্ষে কচুয়া-বারুইখালী সড়কের পাশে তালের চারা রোপনও করেন তিনি।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন—কচুয়া থানার অফিসার ইনচার্জ, উপজেলা কৃষি কর্মকর্তা আকাশ বৈরাগী, উপজেলা শিক্ষা কর্মকর্তা মানিক অধিকারী, হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মনিশংকর পাইক, সিনিয়র মৎস্য কর্মকর্তা রবীন্দ্রনাথ মন্ডল, বীর মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মদ মতিউর রহমান, বীর মুক্তিযোদ্ধা শেখ আনোয়ার হোসেন, কচুয়া প্রেসক্লাব সভাপতি শহিদুল ইসলাম খোকন, সাধারণ সম্পাদক উজ্জ্বল কুমার দাস, সদর ইউনিয়ন সচিব শশাঙ্ক মজুমদারসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, শিক্ষক, গণমাধ্যম কর্মী ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

পরবর্তীতে সন্ধ্যা ৬টায় বিজয় চত্বর উদ্বোধন উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা শিল্পকলা একাডেমির যৌথ উদ্যোগে উপজেলা অডিটোরিয়ামে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।