Nabadhara
ঢাকামঙ্গলবার , ২৯ জুলাই ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

তালা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

এম এ ফয়সাল, তালা 
জুলাই ২৯, ২০২৫ ১২:২৬ অপরাহ্ণ
Link Copied!

এম এ ফয়সাল, তালা 

সাতক্ষীরার তালা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ জুলাই) সকালে উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপা রাণী সরকার এবং সঞ্চালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমান।

সভায় অংশগ্রহণ করেন সাতক্ষীরা জেলা জামায়াতের নায়েবে আমির ডা. মাহমুদুল হক, উপজেলা বিএনপির সভাপতি মৃণাল কান্তি রায়, তালা উপজেলা জামায়াতের আমির মো. মফিদুল্লাহ, সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. তারেক ইমাম, কৃষি কর্মকর্তা হাজিরা খাতুন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গাজী সাইফুল ইসলাম, সমবায় কর্মকর্তা রফিকুল ইসলাম, প্রাণীসম্পদ কর্মকর্তা মাসুম বিল্লাহ, জালালপুর ইউপি চেয়ারম্যান এম. মফিদুল হক লিটু, ইসলামকাটি ইউপি চেয়ারম্যান অধ্যাপক গোলাম ফারুক, খেশরা ইউপি চেয়ারম্যান শেখ কামরুল ইসলাম লাল্টু, মো. সাবির হোসেন, প্যানেল চেয়ারম্যান শফিকুল ইসলাম, মো. মফিদুল ইসলাম, মোহাম্মাদ আলী, আব্দুর রাজ্জাক, বিকাশ মণ্ডল, তালা প্রেসক্লাবের সভাপতি এম এ হাকিমসহ অনেকে।

সভায় তালা হাসপাতালে এসি চুরির ঘটনা, মাদকদ্রব্য ও অনলাইন জুয়ার বিস্তার, নারকীয় হত্যাকাণ্ডসহ সাম্প্রতিক নানা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এসব সমস্যা সমাধানে প্রয়োজনীয় করণীয় ঠিক করা হয় এবং সংশ্লিষ্ট দপ্তরসমূহকে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য নির্দেশনা প্রদান করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।