Nabadhara
ঢাকামঙ্গলবার , ২৯ জুলাই ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মোল্লাহাটে অ’বৈধ চায়না দুয়ারী জাল জ’ব্দ ও ধ্বং/স

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি
জুলাই ২৯, ২০২৫ ২:২৭ অপরাহ্ণ
Link Copied!

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি

বাগেরহাটের মোল্লাহাট উপজেলার কোদালিয়া বিলে অভিযান চালিয়ে নিষিদ্ধ চায়না দুয়ারী জালসহ বিভিন্ন ধরনের অবৈধ মাছ ধরার ফাঁদ জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। সোমবার (২৮ জুলাই) বিকেলে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা রাজীব রায়ের নেতৃত্বে মৎস্য অফিসের একটি টিম এই অভিযান পরিচালনা করে।

অভিযানকালে বিপুল পরিমাণ অবৈধ ও নিষিদ্ধ জাল বিলে ব্যবহার করা অবস্থায় জব্দ করা হয়। পরে এসব জাল স্থানীয় ইউনিয়ন পরিষদ চত্বরে এনে প্রকাশ্যে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা রাজীব রায় বলেন, “চায়না দুয়ারী জালসহ এ ধরনের নিষিদ্ধ জাল দিয়ে মাছের প্রজনন ব্যাহত হয় এবং জলজ পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এসব জালের ব্যবহার সম্পূর্ণ বেআইনি। অবৈধ জাল নির্মূলের লক্ষ্যে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”

এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসী উপস্থিত ছিলেন। তাঁরা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, বিলে মাছের প্রাকৃতিক পরিবেশ রক্ষায় আরও কঠোর নজরদারি প্রয়োজন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।