Nabadhara
ঢাকারবিবার , ৩ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

পঞ্চগড়ে চার হাজার পিস ট্যা/পেন্টাডলসহ মা/দক ব্যবসায়ী আ/টক

মো.এনামুল হক, পঞ্চগড় জেলা প্রতিনিধি
আগস্ট ৩, ২০২৫ ৫:৩৩ অপরাহ্ণ
Link Copied!

মো.এনামুল হক, পঞ্চগড় জেলা প্রতিনিধি

পঞ্চগড়ের বোদা উপজেলার কাজলদিঘী কালিয়াগঞ্জ ইউনিয়নের ঘাগড়া এলাকায় অভিযান চালিয়ে চার হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ হেলাল উদ্দিন (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে সেনাবাহিনী। শনিবার (২ আগস্ট) রাতে পঞ্চগড় সেনা ক্যাম্পের একটি দল এ অভিযান পরিচালনা করে।

 

আটক হেলাল উদ্দিন ওই এলাকার মৃত হাসান আলীর ছেলে। তিনি পেশায় সাইকেল মেকানিক হলেও দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন বলে জানায় সেনাবাহিনী।

 

অভিযানকালে হেলালের বাড়ির একটি ট্রাঙ্ক থেকে চার হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও মাদক বিক্রির দুই লাখ ১৮ হাজার ২৬০ টাকা জব্দ করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় চার লাখ টাকা।

 

অভিযানটি পরিচালনা করেন পঞ্চগড় সেনা ক্যাম্পের কমান্ডার মেজর আদনান মোর্শেদ আল হক। তিনি বলেন, “আমাদের কাছে তথ্য ছিল হেলাল উদ্দিন দীর্ঘদিন ধরে ভারতের মাদক ব্যবসায়ীদের মাধ্যমে দেশে মাদক সরবরাহ করে আসছিলেন। তিনি ট্যাপেন্টাডল ট্যাবলেটের অন্যতম প্রধান ডিলার। অভিযান চালিয়ে তাকে হাতেনাতে আটক করা হয়েছে।”

 

অভিযানে সেনাবাহিনীর সঙ্গে পঞ্চগড় জেলা পুলিশের সদস্যরাও উপস্থিত ছিলেন।

 

বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন বলেন, “সেনাবাহিনীর অভিযানে আটক হেলাল উদ্দিনকে আমাদের কাছে হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। দুপুরে তাকে আদালতে পাঠানো হবে।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।