Nabadhara
ঢাকাসোমবার , ৪ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

আশাশুনি ও বুধহাটায় ব্রাকের গাছের চারা বিতরণ

Link Copied!

 

এম মুজিজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি 

আশাশুনি ও বুধহাটা উপজেলায় ব্র্যাক ২৫০ পরিবারের মাঝে ৭ হাজার ৭৫০টি বিভিন্ন প্রজাতের গাছের চারা বিতরণ করেছে। সোমবার (৪ আগস্ট) সকাল ১০ টায় বিনামূল্যে চারা বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়।

ডেনমার্ক সরকারের অর্থায়নে রেইন ফর লাইফ জলবায়ু পরিবর্তন কর্মসূচির আওতায় ব্র্যাক আশাশুনি ও বুধহাটা প্রকল্প অফিস চত্বর থেকে চারা বিতরণ করে। উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন।

এসময় প্রজেক্ট অপারেশন ম্যানেজার মোঃ সফিকুর রহমান, এরিয়া ম্যানেজার শহিদুল ইসলাম ও কাজী এনামুল হক, সেক্টর স্পেশালীস্ট শাহিন হোসেন ও আনিছা ইসলাম মিষ্টি প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আশাশুনি সদর ও বুধহাটা ইউনিয়নের ২৫০ পরিবারের মাঝে একটি করে ছফেদা, মাল্টা, শরিফা, আম, আমলকি, কদবেল, আমড়া, পেয়ারা, পেঁপে ও জামরুল এবং ১০টি করে সুপারির চারা বিতরণ করা হয়। প্রত্যেক পরিবার যাতে বছরের ১২ মাস কোন না কোন ফল খাওয়ার সুযোগ পায় ও পারিবারিক পুষ্টি মিটাতে পারে সেদিকে লক্ষ্য রেখে চারার জাত নির্বাচন করা হয়েছে।

ক্যাপশান ঃ আশাশুনিতে ব্র্যাকের গাছের চারা বিতরণ উদ্বোধন করেন ইউএনও কৃষ্ণা রায়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।