Nabadhara
ঢাকাবুধবার , ১১ নভেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে সাড়ে ৫ কেজি গাঁজাসহ নারী আটক, স্বামী পলাতক

নড়াইল প্রতিনিধি
নভেম্বর ১১, ২০২৬ ১২:১৬ অপরাহ্ণ
Link Copied!

নড়াইল প্রতিনিধি

নড়াইলের লোহাগড়ায় অভিযান চালিয়ে সাড়ে ৫ কেজি গাঁজাসহ সাবানা খানম (৩২) নামে এক নারীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ সময় তার স্বামী ফারুক খান পালিয়ে যান।

মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেলে উপজেলার পাচুড়িয়া লসকরপাড়া গ্রামে ফারুক খানের বাড়িতে এ অভিযান চালানো হয়। পরে রাত ৯টার দিকে ডিএনসির নড়াইল কার্যালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

ডিএনসি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বাড়ির একটি ঘরে তল্লাশি করা হয়। এ সময় ঘরের পূর্ব পাশে রাখা একটি চৌকির ওপর লেপ দিয়ে মোড়ানো প্লাস্টিকের ব্যাগ থেকে সাড়ে ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। অভিযানের বিষয়টি টের পেয়ে ফারুক খান পালিয়ে গেলেও তার স্ত্রী সাবানা খানমকে আটক করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নড়াইল কার্যালয়ের উপপরিচালক গোলক মজুমদার জানান, এ ঘটনায় বুধবার সকালে লোহাগড়া থানায় মামলা দায়ের করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।