নড়াইল প্রতিনিধি
দেশব্যাপী ধর্মঘট ও লকডাউন কর্মসূচির পর নড়াইলের লোহাগড়ায় মশাল জ্বালিয়ে বিক্ষোভ মিছিল করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও যুবলীগের নেতাকর্মীরা।
মঙ্গলবার (১০ নভেম্বর) রাতে অনুষ্ঠিত মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। তবে মিছিলটি উপজেলার কোথায় অনুষ্ঠিত হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
ভিডিওতে দেখা যায়, লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এম এম রাশেদুল হাসান রাশেদের নেতৃত্বে নেতাকর্মীরা হাতে মশাল নিয়ে বিভিন্ন স্লোগান দিচ্ছেন। এ সময় তাদের ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’, ‘শেখ হাসিনার কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে’সহ বিভিন্ন স্লোগান দিতে শোনা যায়।
এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম বলেন, নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও যুবলীগের মিছিলের বিষয়টি তাদের জানা নেই। তবে বিষয়টি খোঁজখবর নিয়ে দেখা হচ্ছে।

