Nabadhara
ঢাকামঙ্গলবার , ৫ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

জুলাই গণঅভ্যুত্থান দিবসে বাগেরহাটে আলোচনা সভা

সোহেল রানা বাবু,‎বাগেরহাট প্রতিনিধি
আগস্ট ৫, ২০২৫ ৪:৩৩ অপরাহ্ণ
Link Copied!

সোহেল রানা বাবু,‎বাগেরহাট প্রতিনিধি

‎জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বাগেরহাট জেলার বিভিন্ন স্থানে বিজয় ‎র‌্যালি, আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শহিদদের স্মরণে বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে হয়েছে প্রার্থনা।

‎মঙ্গলবার (৫ আগষ্ট) সকালে জুলাই শহীদদের কবর জিয়ারতের মধ্যে দিয়ে দিনের কর্মসূচী শুরু করে জেলা প্রশাসন। পরে বাগেরহাট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে শহীদদের স্মরনে নিরবতা পালন, তাদের রুহের মাগফেরাত কামনা শেষে

‎শোভাযাত্রা ও স্বাধীনতা উদ্যোনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাগেরহাটের জেলা প্রশাসক আহম্মেদ কামরুল হাসান, জেলা বিএনপির সমন্বয়ক এম এ সালাম, জামায়াত নেতা মোঃ ইউনুছ আলী, অ্যাডভোকেট আবদুল ওয়াদুদ, মঞ্জুরুল হক রাহাদ সহ বিভিন্ন সরকারী বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

‎এদিকে সকাল ১১ টায় ছাত্রশিবিরের আয়োজনে রেলরোড থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের
‎হয়ে দশানী গিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
‎খেলাফত মজলিসও শহরে শোভাযাত্রা বের করে বাগেরহাট প্রেসক্লাবের সামনে আলোচনা সভা করে। এছাড়া জেলা বিএনপি, জেলা জামায়াত, ইসলামী আন্দোলনও পৃথক
‎ভাবে শোভাযাত্রা বের করে। গত বছরের ৫ আগস্ট ছাত্র–জনতার অভ্যুত্থানে পতন
‎হয় শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের। ওইদিনই ভারতের উদ্দেশ্যে দেশ ছাড়েন শেখ হাসিনা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।