Nabadhara
ঢাকামঙ্গলবার , ৫ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে হরিরামপুর বিএনপির বিজয় মিছিল

আবিদ, হাসান, মানিকগঞ্জ
আগস্ট ৫, ২০২৫ ৫:২৭ অপরাহ্ণ
Link Copied!

আবিদ, হাসান, মানিকগঞ্জ

মানিকগঞ্জের হরিরামপুরে ছাত্র জনতার গণঅভ্যুত্থানের এক বছর পূর্তিতে বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠন বিজয় মিছিল ও সমাবেশ করেছে।

৫ আগস্ট (মঙ্গলবার)দুপুরে, উপজেলা বিএনপির আয়োজনে বিজয় মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

উপজেলার লেছড়াগঞ্জ বাজার বিএনপির দলীয় কার্যালয় থেকে বিজয় মিছিলটি শুরু হয়ে উপজেলা উপজেলা চত্বরে শেষ হয়। মিছিল শেষ উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হান্নান মৃধার সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সমাবেশে জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে সকল শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত কামনাসহ আহতদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
এছাড়াও সমাবেশে বক্তারা দেশে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠাসহ মানিকগঞ্জের ৩টি থেকে ৪টি আসন পুনঃবিন্যাসের জন্য বর্তমান সরকারের প্রতি জোর দাবি জানান।

এ বিজয় মিছিল ও সমাবেশে জেলা, উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।