Nabadhara
ঢাকামঙ্গলবার , ৫ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কালকিনিতে জুলাই গণঅভ্যুত্থানের এক বছর পূর্তি উপলক্ষে বিএনপি’র সমাবেশ

Link Copied!

মোঃমিজানুর রহমান, কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি

মাদারীপুরের কালকিনিতে জুলাই গণঅভ্যুত্থানের এক বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি’র আয়োজনে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।

আজ বেলা ১২ টায় উপজেলার ডাকবাংলা মাঠে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপি’র গণ ও শিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন। মঞ্চে বিশেষ বক্তব্য রাখেন গণঅভ্যুত্থানের নিহত শহীদ সিফাতের বাবা কামাল হাওলাদার। এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ফজলুল হক ব্যাপারী, সদস্য সচিব মাহবুব মুন্সী সহ উপজেলার বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সমাবেশ শেষে কেন্দ্রীয় নেতা তালুকদার খোকন এর নেতৃত্বে একটি বিজয় র্যালি বের করা হয়। এ সময় র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মুক্তিযোদ্ধা ভবনের সামনে এসে শেষ হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।