Nabadhara
ঢাকাবুধবার , ৬ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ফরিদপুরে জেলা বিএনপির বিজয় র‍্যালি অনুষ্ঠিত

ফরিদপুর প্রতিনিধি
আগস্ট ৬, ২০২৫ ৯:১৫ অপরাহ্ণ
Link Copied!

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরে ‘জুলাই-আগস্ট ২০২৪’ এর ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বিজয় র‍্যালি করেছে জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বুধবার (৬ আগস্ট) শহরের বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে সমাবেশস্থলে উপস্থিত হন।

 

বিকেলে ফরিদপুর শহরের লক্ষ্মীপুর ও টেপাখোলার বেলতলা থেকে বিএনপির অন্যতম সংগঠক মীরু খান, হাসান মৃধা ও আশরাফ হোসেনের নেতৃত্বে কয়েক শতাধিক নেতাকর্মী বিজয় মিছিল করে শহরের সিভিল সার্জন অফিসের সামনে গিয়ে সমবেত হন। সেখানে অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত আলোচনা সভা।

 

মিছিল শেষে বক্তব্যে মীরু খান, হাসান মৃধা ও আশরাফ হোসেন বলেন, “দীর্ঘ ১৭ বছর স্বৈরাচারী হাসিনার পেটোয়া বাহিনীর কারণে আমরা রাস্তায় মিছিল-মিটিং তো দূরের কথা, রাতে ঘুমাতেও পারিনি। পুলিশের ভয়, হামলা-মামলা, নির্যাতনের আতঙ্ক সবসময় আমাদের তাড়া করত।”

 

তারা আরও বলেন, “আজ সেই শাসনের হাত থেকে মুক্ত হয়ে বিজয়ের আনন্দে রাজপথে ফিরেছি। এই বিজয় শুধু বিএনপির নয়, জনগণের বিজয়।”

 

র‍্যালিতে জেলার বিভিন্ন স্থান থেকে আগত বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ব্যানার, ফেস্টুন, ও দলীয় পতাকা নিয়ে উপস্থিত হন। পুরো শহরে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।