Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ১৪ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বিরামপুরে ৩৩ মেধাবী শিক্ষার্থীকে সম্মাননা, প্রধান অতিথি অতিরিক্ত সচিব হুমায়ুন কবীর

Link Copied!

মোঃ ইব্রাহীম মিঞা, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের বিরামপুরে উৎসবমুখর পরিবেশে ২০২২ ও ২০২৩ সালের এসএসসি, এইচএসসি, দাখিল ও আলিম পরীক্ষায় সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত ৩৩ জন মেধাবী শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও জেলা শিক্ষা অফিসের আয়োজনে এবং পারফরম্যান্স বেসড গ্রান্ট ফর স্কুল সেকেন্ডারি এডুকেশন ইনভেস্টমেন্ট (PBGSII) প্রকল্পের আওতায় এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সকাল থেকেই শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকরা মিলনায়তনে ভিড় করতে থাকেন। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও বিরামপুর উপজেলার কৃতিসন্তান জনাব মোঃ হুমায়ুন কবীর।

বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম, জেলা শিক্ষা অফিসার মোঃ আলাউদ্দিন আল আজাদ, পিবিজিএসআই স্কিমের পরিচালক প্রফেসর মোঃ তোফাজ্জেল হাসেন এবং উপ-পরিচালক প্রফেসর শাহনাজ পারভীন কাজল। সভাপতিত্ব করেন বিরামপুর উপজেলা নির্বাহী অফিসার নুজহাত তাসনীম আওন।

মোট ৩৩ জন শিক্ষার্থী পুরস্কৃত হন — এসএসসি ৯ জন, এইচএসসি ১৬ জন, দাখিল ৪ জন এবং আলিম ৪ জন। তারা উপজেলার ১২টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে নির্বাচিত।

প্রধান অতিথি জনাব মোঃ হুমায়ুন কবীর তাঁর বক্তব্যে বলেন, তোমরা শুধু নিজের জন্য নয়, পরিবারের, সমাজের এবং দেশের জন্যও গর্বের। সৎ, দক্ষ ও দায়িত্বশীল নাগরিক হয়ে দেশ গড়ার কাজে যুক্ত হবে এই প্রত্যাশা করছি।

শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য এটি ছিল গর্বের মুহূর্ত। একজন শিক্ষার্থী বলেন, “এই স্বীকৃতি আমাকে আরও অনুপ্রাণিত করবে, স্বপ্ন পূরণের পথে এগিয়ে যেতে।”

অভিভাবকরা জানান, সন্তানদের এই সাফল্য তাদের আনন্দিত করেছে এবং তারা সন্তানদের পড়াশোনায় আরও মনোযোগী করতে উৎসাহিত করবেন।

পুরস্কার বিতরণের সময় মিলনায়তন করতালিতে মুখরিত হয়ে ওঠে। নিজ উপজেলার কৃতিসন্তান প্রধান অতিথির হাত থেকে সনদ ও ক্রেস্ট গ্রহণ করে শিক্ষার্থী ও অভিভাবকরা দ্বিগুণ আনন্দিত হন। তারা আশা প্রকাশ করেন যে, তাদের সন্তানও একদিন তাঁর মতো সমাজ ও দেশের জন্য গর্বের কারণ হবে।

জেলা প্রশাসক তাঁর বক্তব্যে শিক্ষক-শিক্ষার্থীদের শিক্ষা ও নৈতিকতায় মনোযোগী হয়ে সমাজে আলোকিত দৃষ্টান্ত স্থাপনের আহ্বান জানান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শমসের আলী মন্ডল, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রুনা লায়লা, প্রাণিসম্পদ কর্মকর্তা বিপুল কুমার চক্রবর্তী, মৎস্য কর্মকর্তা সালমা আক্তার সুমি, কৃষি কর্মকর্তা কমল কৃষ্ণ রায়, অতিরিক্ত কৃষি কর্মকর্তা জাহিদুল ইসলাম ইলিয়াস, সমাজসেবা কর্মকর্তা আব্দুল আউয়াল, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এনামুল হক চৌধুরী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রোকনুজ্জামান, উপজেলা শিক্ষা প্রকৌশলে নুরুদ্দিন, বিরামপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলামসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ ও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার আব্দুস সালাম।

পরিশেষে উপজেলা নির্বাহী অফিসার নুজহাত তাসনীম আওনের সমাপনী বক্তব্য ও পুরস্কার বিতরণের মাধ্যমে করতালি, আনন্দ ও প্রেরণায় ভরপুর পরিবেশে শেষ হয় বিরামপুরের এই বিশেষ দিন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।