Nabadhara
ঢাকাশুক্রবার , ১৫ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

স্ত্রী-সন্তান হারালেন রব্বানী স/ড়ক দু/র্ঘটনায়

Link Copied!

মোঃ ইব্রাহীম মিঞা, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের সোনালী ব্যাংকের সামনে শুক্রবার (১৫ আগস্ট) সকাল ১১টায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে। ডাঙ্গাপাড়ার হাকিমপুর থেকে দিওড় ইউনিয়নের ধানঘরা গ্রামের বাড়ি ফিরছিলেন গোলাম রব্বানী, তার স্ত্রী কোহিনুর বেগম (২৭) এবং দুই মাসের শিশু রিশাদ কাইফ।

পথে একটি দ্রুতগামী ট্রাক তাদের মোটরসাইকেলকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মারা যান কোহিনুর বেগম ও শিশু রিশাদ কাইফ। অলৌকিকভাবে প্রাণে বেঁচে যান স্বামী গোলাম রব্বানী। স্ত্রীর ও সন্তানের নিথর দেহের সামনে দাঁড়িয়ে তার বুকফাটা আর্তনাদ—“আমাকেও মেরে ফেলো, আমি বাঁচতে চাই না”—উপস্থিত জনতার হৃদয় বিদীর্ণ করে।

খবর পেয়ে বিরামপুর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং মরদেহ সড়কের পাশে সরিয়ে রাখে।

স্থানীয়রা জানান, দুর্ঘটনার কয়েক মিনিটের মধ্যেই মহাসড়কে পাঁচ শতাধিক মানুষ ভিড় জমায়, যার ফলে সাময়িকভাবে যান চলাচলে বিঘ্ন ঘটে।

বিরামপুর থানার অফিসার ইনচার্জ মমতাজুল হক জানান, ঘাতক ট্রাকটি দুর্ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে। নিহতদের পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।