কালাই (জয়পুরহাট) প্রতিনিধি
জয়পুরহাটের কালাই উপজেলায় বিএনপির আয়োজনে বিএনপির চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিন পালন করা হয়েছে।
শুক্রবার (১৫ আগস্ট) বিকাল ৫টায় পুনট ইউনিয়ন বিএনপির কার্যালয়ে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পুনট ইউনিয়ন বিএনপির সভাপতি আনিছুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কালাই উপজেলা বিএনপির আহ্বায়ক ইব্রাহিম হোসেন।
অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম চৌধুরী টুকু, কালাই পৌর জিয়া পরিষদের সভাপতি অধ্যক্ষ শাহজাহান আলী, পুনট ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক শাহীনুর রহমান এবং যুবদল নেতা হিরো তালুকদার।
এসময় ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দলসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করা হয়।

