Nabadhara
ঢাকামঙ্গলবার , ১৯ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

কোটালীপাড়ায় জামায়াতের ইউনিয়ন কর্মী সম্মেলন অনুষ্ঠিত

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
আগস্ট ১৯, ২০২৫ ৭:৫২ অপরাহ্ণ
Link Copied!

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

গোপালগঞ্জের কোটালীপাড়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কুশলা ইউনিয়ন শাখার উদ্যোগে ইউনিয়ন পর্যায়ের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৯ আগস্ট) বিকেল ৪টায় কুশলা নেছারিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসা মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ-৩ আসনের জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ও জেলা আমীর অধ্যাপক রেজাউল করিম। তিনি বলেন, “সাংগঠনিক শক্তিকে তৃণমূল পর্যায় থেকে গড়ে তুলতে এ ধরনের সম্মেলনের গুরুত্ব অপরিসীম।”

সম্মেলনে সভাপতিত্ব করেন কুশলা ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা মোঃ ইউছুফ আলী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা সেক্রেটারি আল মাসুদ খান, কোটালীপাড়া উপজেলা আমীর মোঃ ছোলায়মান গাজী, উপজেলা সেক্রেটারি মাওলানা ফরিদ উদ্দিন মাসউদ প্রমুখ।

সম্মেলনের এক পর্যায়ে নতুন নেতৃত্ব গঠনের অংশ হিসেবে মাওলানা আবুল বাশারকে সভাপতি ও সেকেন্দার আলীকে সেক্রেটারি করে ৩৭ সদস্য বিশিষ্ট বাংলাদেশ জামায়াতে ইসলামীর কুশলা ইউনিয়ন শাখার কমিটি ঘোষণা করা হয়।

উল্লেখ্য, সম্মেলনে স্থানীয় পর্যায়ের নেতাকর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। দলীয় কার্যক্রম গতিশীল করাই এ সম্মেলনের মূল উদ্দেশ্য বলে আয়োজকরা জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।