মো.রাশিদুজ্জামান রাশেদ, কুষ্টিয়া প্রতিনিধি
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কুষ্টিয়া শহর শাখার আয়োজনে এক নির্বাচনী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৩ আগস্ট) সকালে কুষ্টিয়া শহরের মোল্লাতেঘরিয়া এলাকার আব্দুল ওয়াহেদ অডিটোরিয়ামে এ কর্মশালার আয়োজন করা হয়।
শহর জামায়াতের আমীর এনামুল হকের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শুরা সদস্য এবং যশোর-কুষ্টিয়া অঞ্চলের টিম সদস্য খন্দকার এ কে এম আলী মুহসিন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন কেন্দ্রীয় শুরা সদস্য অধ্যাপক ফরহাদ হুসাইন, কুষ্টিয়া সদর আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুফতি আমির হামজা, কুষ্টিয়া জেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক মাজহারুল হক এবং খায়রুল ইসলাম রবিন।
কর্মশালায় উপস্থিত নেতৃবৃন্দ আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক প্রস্তুতি, ভোটারদের সঙ্গে সম্পৃক্ততা এবং শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর ওপর গুরুত্বারোপ করেন।
কর্মশালায় কুষ্টিয়া শহর জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

