অশোক মুখার্জি, কলাপাড়া (পটুয়াখালী)
পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে অজ্ঞাত এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে কুয়াকাটা নৌ–পুলিশ। শনিবার (২৩ আগস্ট ২০২৫) সকাল ১০টার দিকে সৈকতের চর গঙ্গামতি এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, সকালে জোয়ারে মরদেহটি গভীর সমুদ্র থেকে ভেসে আসে। তাদের ধারণা, এটি ট্রলার ডুবিতে নিখোঁজ জেলেদের মধ্যে কারো মরদেহ হতে পারে।
কুয়াকাটা নৌ–পুলিশ ফাঁড়ির ইনচার্জ বিকাশ মন্ডল বলেন, মরদেহের শরীরে কোনো চাদর জড়ানো ছিল না। তবে শরীরের চামড়া উঠে যাওয়া এবং অর্ধগলিত হওয়ার কারণে পরিচয় শনাক্ত করা সম্ভব হচ্ছে না। মরদেহটি ময়নাতদন্তে প্রেরণের প্রক্রিয়া চলছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

