হবিগঞ্জ প্রতিনিধি
হবিগঞ্জের মাধবপুরে পুলিশের বিশেষ অভিযানে চার কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।
শুক্রবার (২২ আগস্ট) সন্ধ্যা ছয়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মাধবপুর উপজেলার কাশিমনগর পুলিশ ফাঁড়ির এসআই মিজান, এএসআই সাইফুল ইসলামসহ সঙ্গীয় ফোর্স ধর্মঘর ইউনিয়নের হরিষপুর রেলস্টেশনের এলাকায় এ অভিযান চালায়। সন্দেহ জনক ব্যক্তিকে আটক করে দুইটি স্কুলব্যাগ থেকে মোট চার কেজি ভারতীয় গাঁজা উদ্ধারসহ হৃদয় হোসেন (২৫) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।
সে কুমিল্লা জেলা লাকসাম উপজেলার মিশ্রী আলী গ্রামের মো. বাদল হোসেন পুত্র। সুজন মিয়া (২৭) নামে এক ব্যক্তি পালিয়ে যায়। সুজন বিজয়নগর উপজেলার ,সাংহুনাইল্লা মুড়া গ্রামের মৃত জমির আলী পুত্র। গ্রেপ্তারকৃত ব্যক্তি প্রাথমিক জিজ্ঞাসাবাদে বলেন,’গাঁজা পারুল বেগম পারী (৪৫) নিকট হইতে সংগ্রহ করেন।
এ ব্যাপারে মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদ উল্ল্যা জানান,’গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা দায়ের করা হয়ে। এবং আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

