Nabadhara
ঢাকারবিবার , ২৪ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

সিরাজগঞ্জে দুদকের ১৮১তম গণশুনানি, ১৩৪টি অভিযোগ উত্থাপিত

আবদুল জলিল, সিরাজগঞ্জ প্রতিনিধি
আগস্ট ২৪, ২০২৫ ৩:২৪ অপরাহ্ণ
Link Copied!

আবদুল জলিল, সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জে দুর্নীতি দমন কমিশনের (দুদক) ১৮১তম গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৪ আগস্ট) সকালে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত এই গণশুনানিতে মোট ১৩৪টি অভিযোগ উত্থাপন করা হয়।

অনুষ্ঠানের উদ্বোধন করেন দুদকের কমিশনার (তদন্ত) মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী। তিনি বলেন, “সুনীতি না থাকলেই দুর্নীতির জন্ম হয়। সেবাদাতা ও সেবাগ্রহীতার মধ্যে যখন পারস্পরিক শ্রদ্ধা ও জবাবদিহিতার অভাব দেখা দেয়, তখনই অনৈতিকতা মাথাচাড়া দেয়। ছোট ছোট অসঙ্গতির মধ্য দিয়েই বড় দুর্নীতির ভিত্তি তৈরি হয়। বিগত ইতিহাসে তা আমরা প্রত্যক্ষ করেছি।”

তিনি আরও বলেন, “বর্তমান মমিন কমিশন দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে অটল। গণশুনানির মাধ্যমে দুর্নীতির বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধি, অভিযোগ গ্রহণ ও তাৎক্ষণিক সমাধানের উদ্যোগ নেওয়া হচ্ছে। দুর্নীতি দূর করে একটি সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলাই আমাদের লক্ষ্য।”

জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত গণশুনানিতে স্বাগত বক্তব্য দেন দুদকের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের পরিচালক মো. ফজলুল হক।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আখতার হোসেন, মহাপরিচালক (তদন্ত-১) মুহাম্মদ রেজাউল করিম এবং সিরাজগঞ্জের পুলিশ সুপার মো. ফারুক হোসেন।

শুনানির মডারেটর হিসেবে দায়িত্ব পালন করেন জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম। কানায় কানায় পূর্ণ অডিটোরিয়ামে জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিক্ষার্থী, এনজিওকর্মী, গণমাধ্যমকর্মী এবং সুশীল সমাজের প্রতিনিধি অংশ নেন।

বিকাল ৩টা পর্যন্ত চলা এই গণশুনানিতে উত্থাপিত অভিযোগগুলো তাৎক্ষণিকভাবে যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।