Nabadhara
ঢাকাসোমবার , ২৫ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

আলফাডাঙ্গায় সাবেক মেয়র ঝন্টুর বিরুদ্ধে অপপ্রচার, সংবাদ সম্মেলনে স্ত্রীর প্রতিবাদ

Link Copied!

কবির হোসেন, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা ও ভিত্তিহীন অপপ্রচারের শিকার হয়েছেন ফরিদপুরের আলফাডাঙ্গা পৌরসভার সদ্য সাবেক মেয়র আলী আকসার ঝন্টু। এ ঘটনার প্রতিবাদে সোমবার (২৫ আগস্ট ২০২৫) বিকেলে আলফাডাঙ্গা পৌর এলাকার মিঠাপুর কলেজপাড়ায় নিজ বাসভবনে সংবাদ সম্মেলন করেন তার স্ত্রী মাকসুদা সুলতানা পপি।

 

সংবাদ সম্মেলনে পপি জানান, গত ২২ আগস্ট থেকে “HUMAIRA” নামের একটি ভুয়া ফেসবুক আইডি থেকে তার স্বামী ও পরিবারের বিরুদ্ধে কাল্পনিক, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালানো হচ্ছে। এসব পোস্টে দেওয়া তথ্য সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে তিনি দাবি করেন।

 

তিনি বলেন, তার স্বামী আলী আকসার ঝন্টু দীর্ঘ রাজনৈতিক জীবনে সততা, ন্যায়নিষ্ঠা ও স্বচ্ছতার সঙ্গে কাজ করেছেন। মেয়র থাকাকালে তিনি জনকল্যাণে নিজেকে নিয়োজিত রেখেছিলেন এবং কোনো প্রকার দুর্নীতি বা অনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে তার সম্পৃক্ততা ছিল না। কিন্তু রাজনৈতিক প্রতিহিংসার কারণে একটি মহল পরিকল্পিতভাবে এসব মিথ্যাচার করছে।

 

এ বিষয়ে ইতিমধ্যে আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে জানিয়ে পপি বলেন, গত ২৪ আগস্ট আলফাডাঙ্গা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং- ১০২৯) করা হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, তদন্তের মাধ্যমে অপপ্রচারের নেপথ্যে জড়িতদের মুখোশ উন্মোচিত হবে।

 

সংবাদ সম্মেলনে তিনি আলফাডাঙ্গার সাধারণ জনগণকে আহ্বান জানান যেন তারা এসব মিথ্যাচারে বিভ্রান্ত না হন এবং সত্যের পাশে থাকেন। একইসঙ্গে সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

 

এ বিষয়ে আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজালাল আলম বলেন, “আমরা জিডি পেয়েছি এবং বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করছি। ভুয়া ফেসবুক আইডির উৎস শনাক্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

 

এ ঘটনায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নতুন উত্তেজনা সৃষ্টি হয়েছে। অনেকেই মনে করছেন, এর পেছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।